
নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জে বিএনপির মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাকের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন আইনজীবীরা।
শুক্রবার সকালে নবাবগঞ্জের বাগমারা থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন আইনজীবীরা। এসময় বিভিন্ন বাজারে গিয়ে ব্যবাসায়ী ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। পরে দুপুর থেকে ঢাকার দোহারের জয়পাড়া থেকে বিভিন্ন হাট বাজারে প্রচারণা করেন আইনজীবীরা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, এ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা,ট্রেজারার ঢাকা আইনজীবী সমিতি, এ্যাডভোকেট শহীদ গাজী,সাবেক অফিস সেক্রেটারি ঢাকা আইনজীবী সমিতি, এ্যাডভোকেট মনির হোসেন রানা, সাবেক দপ্তর সম্পাদক ঢাকা জেলা বি,এন,পি, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবু তালেব শিকদার, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল কাজী আখতারুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, এ্যাডভোকেট ইউনুস আলী রানা, এ্যাডভোকেট ওয়াশিম, এ্যাডভোকেট জাফর আলী দেওয়ান, এ্যাডভোকেট আবু সাঈম, এ্যাডভোকেট সায়েদ হোসেন সিরাজ, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন মোল্লা, এ্যাডভোকেট মহসিন হোসেনসহ আরও অনেকে।