1. asadmahmudinfo@gmail.com : DN TIMES 24 : DN TIMES 24 DN TIMES 24
  2. sk578394@gmail.com : s m : s m
  3. jlmdsumon@gmail.com : DN TIMES 24/7 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "𝐃𝐍 𝐓𝐈𝐌𝐄𝐒 𝟐𝟒" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ময়মনসিংহের নান্দাইলে ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি -DN TIMES24/7 হেমায়েতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী – DN TIMES24/7 বেড়েছে নির্বাচনী ব্যয়, গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় পাচ্ছে ১৪০ কোটি টাকা – DN TIMES24/7 দোহারে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আর্থিক জরিমানা : বিএনপি নেতা বহিষ্কার -DN TIMES24/7 ঢাকা-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় আইনজীবীরা – DN TIMES24/7 নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ অর্থ সহ আটক – ৩ – DN TIMES24/7 রুমিন ফারহানাকে শোকজ, স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ – DN TIMES24/7 মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলার বিচার ও নিরাপত্তা চান আতা – DN TIMES24/7 দোহারে ৪ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ – DN TIMES24/7 দোহারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ – DN TIMES24/7

শখের গ্রামোফোন ও একজন আব্দুল আলীর গল্প

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদঃ নতুন প্রযুক্তির কাছে হার মেনে গ্রামোফোন বা কলের গান বেশ কয়েক দশক আগেই বাঙালির জীবন থেকে বিদায় নিয়েছে। কিন্তু রেখে গেছে সংগীত-সংস্কৃতির অমূল্য সম্পদ, ঐতিহ্যের এক প্রাণময় ধারা। হারিয়ে যাওয়া এই গ্রামোফোন প্রায় ৬০ বছর ধরে যত্নে রেখেছেন ঢাকার দোহার উপজেলার বাসিন্দা আব্দুল আলী। যুবক বয়সে প্রথমে শুরুটা ছিলো কলের গান দিয়ে। ঐ সময়ে প্রথম গ্রামোফোন ও মাইক ভাড়া দিয়ে শুরু করেন জীবিকা। আজ কালের বিবর্তনে অর্থের অভাবে হারিয়ে যাচ্ছে তার এই ব্যবসা। সাউন্ড সিস্টেম ও অন্যদের অধুনিক সব যন্ত্রাংসের ব্যবহারের ফলে আব্দুল আলীকে খুব কম ডাকে মানুষ। টাকার অভাবে দোকান না দিতে পেরে নিজেই থাকার দোচলা ঘরেই রেখেছেন মাইক, নিজে হাতে তৈরি করেন ব্যাটারী। ঘরের ভেতরে থাকার পরিবেশ নেই বল্লেই চলে। দুই মেয়ের বিয়ে দিয়ে এখন তিনি ও তার স্ত্রী কোনমতে পার করছেন দিন। তবে স্বপ্ন দেখেন এখনো আব্দুল আলী। কিছুটা অর্থ পেলে হয়তো একটি দোকান নিয়ে বাড়াতে পারবেন ব্যবসার পরিধি। দিতে পারবেন একটি বসবাসের ঘর।
আব্দুল আলী জানান, জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা থাকলেও সততার সাথে অতিবাহিত করেছেন এতগুলো বছর। সংসারে টানাপোড়ন থাকলেও বিক্রি করেননি সখের গ্রামোফোন। তিনি আরও বলেন, ওয়াজ মাহফিলসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে জন্য তার বাড়ি থেকেই ভাড়া দেন ব্যাটারী ও মাইক।
প্রতিবেশীরা জানান, আব্দুল আলীর জীবন যুদ্ধ অনেক আগে থেকেই দেখছেন তারা। শুরুতে তিনিই প্রথম গ্রামোফোন দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান শোনাতেন। এখন অর্থের অভাবে অনেকটা সংকোচিত তার ব্যবসা।
প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য শিহাবুর রহমান বলেন, আব্দুল আলী সরকারিভাবে বয়স্কভাতা পেলেও তার ব্যবসা পরিচালনার জন্য দরকার আরও অর্থ। তাহলে হয়তো ঘুরে দাড়াঁবে আব্দুল আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট