1. asadmahmudinfo@gmail.com : DN TIMES 24 : DN TIMES 24 DN TIMES 24
  2. sk578394@gmail.com : s m : s m
  3. jlmdsumon@gmail.com : DN TIMES 24/7 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "𝐃𝐍 𝐓𝐈𝐌𝐄𝐒 𝟐𝟒" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ময়মনসিংহের নান্দাইলে ভণ্ডপীর মিল্লাত রাব্বিকে ঘিরে ভয়াবহ অভিযোগ : তদন্তের দাবি -DN TIMES24/7 হেমায়েতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক করেছে সেনাবাহিনী – DN TIMES24/7 বেড়েছে নির্বাচনী ব্যয়, গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় পাচ্ছে ১৪০ কোটি টাকা – DN TIMES24/7 দোহারে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আর্থিক জরিমানা : বিএনপি নেতা বহিষ্কার -DN TIMES24/7 ঢাকা-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় আইনজীবীরা – DN TIMES24/7 নবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও নগদ অর্থ সহ আটক – ৩ – DN TIMES24/7 রুমিন ফারহানাকে শোকজ, স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ – DN TIMES24/7 মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলার বিচার ও নিরাপত্তা চান আতা – DN TIMES24/7 দোহারে ৪ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ – DN TIMES24/7 দোহারে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ – DN TIMES24/7

দোহারে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনে আর্থিক জরিমানা : বিএনপি নেতা বহিষ্কার -DN TIMES24/7

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন মোল্লার বাড়িতে কম্বল মজুত ও বিতরণের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গোপনে কম্বল মজুদ করায় নির্বাচনী আচরণবিধিমালা ৪(১) ধারা লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা প্রদান করেন। রোববার দুপুরে দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কাচারিঘাট আউলিয়াবাদ এলাকায় এ জরিমানা করা হয়।

জানা যায়, ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী(হরিণ প্রতীক) অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে কাচারীঘাট আউলিয়াবাদ এলাকার ফারুক হোসেন মোল্লার বাড়িতে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করা হয়েছে। এমন খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, ফারুক হোসেন মোল্লা এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজুদ করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে সতর্ক করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও সব ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আইন সকল প্রার্থীর জন্য সমান।

অপরদিকে, এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ষড়যন্ত্রমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন মোল্লাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ফলে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি পেলেন।

রোববার দোহার উপজেলা বিএনপি’র সভাপতি এস. এম. নজরুল ইসলাম মেছের এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কর্মকা-ে সম্পৃক্ত থাকার কারণে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট